শতভাগ পাশের হার নিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরী্ক্ষা ২০১৫ তে সকল জেলার শীর্ষে আছে মুন্সীগঞ্জ জেলা। অন্যকোন জেলাতে শতভাগ পাশ না করলেও একমাত্র মুন্সীগঞ্জ জেলাতেই শতভাগ পাশ করেছে।
সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৮ দশমিক ৫২ ও ইবতেদায়ি সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ১৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৪৫৩ জন। এর মধ্যে প্রাথমিকে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯৮০ জন ও ইবতেদায়িতে ৫ হাজার ৪৭৩ জন।
নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

