বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছেন বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার দোসর জামায়াত-শিবির এবং মিত্র পাকিস্তান। আর তা মোকাবিলা করে বাংলাদেশকে রক্ষা এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার জঞ্জাল পরিষ্কার করার লড়াইয়ে আছেন জননেত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা সাড়ে ১২টায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে যশোর জেলা জাসদের সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা এখনও এই যুদ্ধে বিজয়ী হয়ে আছি। বিজয়ী থাকব। বাংলাদেশে আর কোনোদিন জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার রাজনীতি ফিরে আসবে না। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মোকাবিলার পাশাপাশি সমাজ বদল ও উন্নয়নের যুদ্ধ চালিয়ে যাচ্ছে জাসদ।
যশোর জেলা জাসদের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সম্মেলনে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শিরিন সুলতানা এমপি প্রমূখ।

