মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনার নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩০ মন জাটকা জব্দ করেছে গজারিয়া কোস্ট গার্ড ।
গজারিয়া কোস্ট গার্ডের ইনচার্জ মোঃ আমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫ টায় আমরা চাঁদপুর থেকে সদরঘাট গামী এমভি জামাল-৩ নামে যাত্রীবাহি লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ মন জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
পরে জব্দকৃত জাটক উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মোঃ আক্কাস আলী মোল্লার উপস্থিত বিভিন্ন মাদ্রাসা ও গরীব-দুখীদের মাঝে বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

