নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জ জেলার নারী সাংবাদিকতায় এক উজ্জল নক্ষত্র, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক , সংগীত শিল্পী, সংগঠক সোনিয়া হাবিব লাবনী। তিনি দীর্ঘ প্রায় দুই দশকের অধিক সময় ধরে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। তিনি তার মেধা, সততা এবং দক্ষতায় সাংবাদিকতায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। বুধবার ছিলো তার জন্মদিন। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে তার জন্মদিন পালিত হয়। তার জন্মদিনে জেলার শীর্ষ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, লেখক, কবি, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী, নাট্যকার, সংগীত শিল্পী, আইনজীবি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুলের শুভেচ্ছা জানান। এছাড়াও তার জন্মদিনে ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হন সোনিয়া হাবিব লাবনী। তিনি একজন সংগীত শিল্পী ও সংগঠক। শুধু তাই নয়, জেলায় সাংবাদিকতা পেশাকে একটি আদর্শিক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি নিয়মিত কাজ করছেন।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবে জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা কেক কেটে তার জন্মদিন পালন করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ উত্তরোত্তর সাফল্য করে মোবাইলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভ কামনা করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপি নেতা আতোয়ার হোসেন বাবুল, মোঃ শহিদুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুব উল আলম স্বপন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট তোতা মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃশা, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি শাহীন মিয়া, পৌরসভার সাবেক কমিশনার এনামুল হক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রশিদ আহমদ মামুন, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, তানভীর হাসান, আবু সাঈদ সোহান, সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক শেখ মোঃ শিমুল, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ সাইফুর রহমান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পাইক, আইসিটি সম্পাদক আব্দুস সালাম,এনটিভির স্টাফ রিপোর্টার মইনুদ্দিন সুমন, দৈনিক টারমিনের সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত রায়হান শাকিব, চ্যানেল ২৪ এর শুভ ঘোষ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জিতু রায়, সাংবাদিক কায়সার হামিদ, এম এম রহমান, হুমায়ূন আহমেদ, ফয়েজ আহমেদ আমার বিক্রমপুরের শিহাব, মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, নাট্য ব্যক্তিত্ব সংগঠক হুমায়ুন ফরিদ, মুজিবুর রহমান শেখ, কবি ও প্রাবন্ধিক জুনায়েদ আহমেদ, সংগীত শিল্পী ও সংগঠক মোঃ জহিরুল ইসলাম গোবিন্দ চন্দ্র মন্ডল, জাহাঙ্গীর বাউল, শেখ মোঃ শামীম, মেহেদী হাসান আলমগীর হোসেনসহ রাজনীতিবিদ, শিল্পী, সংস্কৃতি কর্মী সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।

