গজারিয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনের মন্নোনয়নপত্র জমা দিলেন তিন প্রার্থী

0
377

মোহাম্মাদ জসিম উদ্দিনঃ

মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মুন্সীগঞ্জের গজারিয়ায় তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গজারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ জানান, বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মৃণাল কান্তি দাস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এএফএম রফিক উল্লাহ সেলিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মাদ আজিম খান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।