মুন্সীগঞ্জের গজারিয়ায় আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে নতুন একটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকাল চারটায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। এরপর ফিতা কেটে প্রতিষ্ঠানটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য গিয়াস উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল্লাহ, গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গিয়াস উদ্দিন বলেন, স্বল্পমূল্যে আধুনিক সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা গজারিয়ার প্রাণকেন্দ্র ভবেরচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় নিজস্ব একটি ভবনে যাত্রা শুরু করেছি। আমাদের এখান বিদেশগামী যাত্রীরা মেডিকেল চেকআপ করতে পারবে পাশাপাশি আগত লোকজন প্যাথলজি, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি সহ বিভিন্ন প্রকার সেবা পাবে।

