সর্বশেষ খবর

কর্মহীন শতাধিক মানুষকে খাদ্য সহায়তা করলো মইনীয়া যুব ফোরাম মুন্সীগঞ্জ শাখা

মহিউদ্দিন আহমেদ,
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও ঘর বন্দী কর্মহীন মানুষকে জীবানুনাশক ও খাদ্য সহায়তা প্রদান করেছে মইনীয়া যুব ফোরাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারীয়া ট্রাস্টের সার্বিক তত্বাবধানে, আর্তমানবতার সেবায় মইনীয়া যুব ফোরাম দেশব্যাপী নিজেদের অর্থায়ণে ঘরবন্দী নি¤œ আয়ের মানুষের কাছে মাক্স,স্যানিটাইজার,সাবানসহ খাদ্য দ্রব্য চাল,ডাল,তেল,লবন ও আলু প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চলমান রেখেছে।
মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী খাদ্য সহায়তার অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে মইনীয়া যুব ফোরাম মুন্সীগঞ্জ শাখার উদ্যোগে শতাধিক মানুষকে প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেছে চরহোগলা এলাকায়।
এ সময় উপস্থিত ছিলেন খলিফা আবদুর রহমান, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহিউদ্দীন আহমেদ, ঢাকা বিভাগের সহ সভাপতি মো: আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর