সর্বশেষ খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

গজারিয়া ( মুন্সীগঞ্জ) সংবদদাতা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ডাকাতির প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব ১১-এর সদস্যরা।
পরে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্নস্থানে অভিযান চালিয়ে, ১টি ওয়ান শুটারগান, ০৬ রাউন্ড রাইফেলের গুলি, চাইনিজ কুড়াল, ছোরা এবং জিআই পাইপ উদ্ধার করা হয়।
আটককৃতরা হল, গজারিয়ায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া (দড়িবাউশিয়া) গ্রামের মোঃ কবির হোসেন (৩৫), গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী জুয়েল রানা (২৮), ও মাহবুব সরদার (২৮)।gazaria pic-2, date 09-03-2018
প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব-১১।
র‌্যাব ১১এর অধিনায়ক মো: জসিম উদ্দিন চোধুরী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় অংশে ডাকাতি করার জন্য ১৪/১৫ জনের একটি ডাকাতচক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে মহাসড়কের ভাটেরচর এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতদলের তিন সদস্যকে আটক করা হয়। এসময় র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের বাকীরা পালিয়ে যায়। পরে আটককৃতের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে, ১টি ওয়ান শুটারগান, ০৬ রাউন্ড রাইফেলের গুলি, চাইনিজ কুড়াল, ছোরা এবং জি আই পাইপ উদ্ধার করা হয়।
এর আগে গত ৫ মার্চ রাতেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকা থেকে আল আমিন ও শামীম হোসেন নামে আরো দুই ডাকাত সদস্যকে আটক করে র‌্যাব- ১১ সদস্যরা।
উল্লেখ, মহাসড়কে যানবাহনের অত্যাধিক চাপ ও ২য় মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর নির্মাণ কাজ চলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় অংশে প্রায়ই যানজটের সৃষ্টি হয় আর এই সুযোগে সংঘবদ্ধ কয়েকটি ডাকাতচক্র যানজট আটকা গাড়ীতে ডাকাতি করে আসছে।#

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর