সর্বশেষ খবর

নতুন বছরে প্রথম সোনাক্ষীর হট সেলফি

সেলফির জমানায় ফটোগ্রাফার না-থাকলেও কোনো সমস্যা নেই৷ যখন খুশি নিজের দিকে তাক করে ফ্রন্ট ক্যামেরা অন করলেই হল৷ ছোট্ট এক সেলফি৷ তারপর সেই ফটো ছড়িয়ে পরবে সোশাল নেটওয়ার্কিং দুনিয়ায়।

ইতিমধ্যেই এই বছরে নিজের প্রথম সেলফি পোস্ট করে ফেলেছেন টিনসেল টাউনের দাবং গার্ল সোনাক্ষী সিনহা।

সেলফি পোস্ট করার জন্য তিনদিন ধরে নাকি অপেক্ষা করে ছিলেন বলে জানান এই অভিনেত্রী৷ নতুন বছরের শুরুতেই ব্যাঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি করেছেন শক্রুঘ্ন-কন্যা৷

পার্টির পর সেলফি পোস্ট করে সোনাক্ষী জানান, ‘এই বছরের আমার প্রথম সেলফি৷ আশা করি আমার এই সেলফির মতোই আনন্দে সময় কাটাচ্ছেন সবাই’৷ সুইম ওয়্যার পরে, কালো চশমা চোখে হট লুকে পুল সাইডে তোলা সোনাক্ষীর সেলফি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷

সূত্র: কলকাতা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর