সর্বশেষ খবর

আমারও মন আছে, অনুভূতি আছে : সোনম

তিনি অভিনেত্রী। তার উপর বলিউডের ফ্যাশনিস্তা। ইচ্ছা না থাকলেও মুখে ধরে রাখতে হয় চওড়া হাসি। তাই বলে তাঁর রাগ হয় না? তাই এবার ইন্সটাগ্রামেই নিজের রাগ উগরে দিলেন সোনম কাপূর।

ইন্সটাগ্রামে একটা ভিডিও শেয়ার করেছেন সোনম। যেখানে দেখা যাচ্ছে এলিজ (ছবির চরিত্র) নিজের মনের কথা বলছেন।

আপনারা ভাবেন আমি একজন অভিনেত্রী বলে আমার কোনও অনুভূতি নেই। এটা ভুল। আমি এক জন অভিনেত্রী। আমার সব রকম অনুভূতি রয়েছে।’’ ১৯৬৬-র হলিউড ছবি দ্য ফার্স্ট ওয়াইভস-এর নায়িকা গোল্ডি হনের মধ্যে দিয়েই নিজের মনের কথা বলতে চেয়েছেন সোনম।

কাকে কাকে ট্যাগ করলেন সোনম? নাইট পার্টিতে অন্য অভিনেত্রীদের সঙ্গে চ্যাট করার ছবি ট্যাগ করেছেন সোনম। শোনা যায়, বলিউডের অভিনেত্রীরা নাকি একে অপরকে দেখতে পারেন না। তবে রাগ দেখানোর সময় সবাই তাঁরা একজোট। কীসের এত রাগ?

সূত্র: আনন্দবাজার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর