সর্বশেষ খবর

এবার কারিনার সঙ্গে অর্জুনের রোমান্স

কোনো ভূমিকা না লিখেই টুইটার বার্তায় সাফ সাফ জানিয়ে দিলেন কারিনা কাপুরের সঙ্গে রোমান্স করতে চাচ্ছেন কাপুর পরিবারের ত্রিশ পেরিয়ে যাওয়া ব্যাচেলর অর্জুন কাপুর। তাও আবার প্রকাশ্যেই এমনটি করতে চাচ্ছেন বলে টুইটারে বলেছেন তিনি।

যদিও বয়সে কাপুর তনয়ার চেয়ে বেশ ক’বছরের ছোটই হবেন অর্জুন। তবুও তার সঙ্গে কারিনার রসায়নটা ভালোই জমবে বলে জানিয়েছেন তিনি। আর এ দুই কাপুরের রোমান্সে সাইফ আলী খানেরও কোনো দ্বিমত থাকছে না।

তিনি স্ত্রী কারিনা কাপুরকে এতে অংশ নিতে আনন্দের সঙ্গেই সায় দিয়েছেন। নতুন বছরের শুরুতেই বালকির পরিচালনায় ‘কি অ্যান্ড কা’তে কবির এবং কিয়া নামে রোমান্টিক পারফর্মেন্সে দেখা যাবে এ জুটিকে। এছাড়াও ছবিতে অর্জুন একজন হাউস হাসব্যান্ড এবং কারিনা একজন উচ্চাকাঙ্ক্ষী এবং প্রফেশনাল নারীর চরিত্র ফুটিয়ে তুলবে বলেও জানা গেছে। ইতিমধ্যে চুপিচুপি ট্ইুটারে নির্মাতা বালকির স্ত্রী গৌরে শিন্ডে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করে দিয়েছেন। ছবির পোস্টারে বেশ রোমান্টিকভাবে উপস্থাপন করা হয়েছে তাদের। আর ছবির এই পোস্টার দেখেই অর্জন কাপুর কারিনার সঙ্গে রোমান্স করতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়ে বসলেন। এখন দেখা যাক, কারিনা-অর্জুনের রোমান্সের ‘কি অ্যান্ড কা’র কী পরিণতি হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর