সর্বশেষ খবর

বাংলাদেশে সকল নাগরিকের অধিকার সমান,এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই – মোঃ ইসহাক আলী

শফিকুল ইসলাম ঢালীঃ

আমাদের এই বাংলাদেশে সকল নাগরিকের অধিকার সমান,এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। বিশেষ করে গজারিয়া উপজেলায় অতীতে যেমন পারস্পরিক সৌহার্দ্যপুর্ন সম্পর্ক ছিল এখনো থাকবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভায় তার বক্তব্যে একথা বলেন —মোঃ ইসহাক আলী, সাবেক চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক গজারিয়া উপজেলা বিএনপি।
গতকাল ভবের চর শ্রীশ্রী হরি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ ইসহাক আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহমান শফিক, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক ইদ্রিস মিয়াজী (ভিপি মোহন) সহ যুবদল, ছাত্র দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর