মোহাম্মদ জসিম উদ্দিন:
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, যে কোন মূল্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।
আজ স্বাধীনতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রথম মাস ১ মার্চে মুজিববর্ষের প্রস্তুতি উপলক্ষ্যে মুন্সীগঞ্জ শহরে এক র্যালী ও সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগ সভাপতি মহাসীন মাখন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, কাউন্সিলর মকবুল হোসেন, জাকির হোসেন, আব্দুল মান্নান দর্পন, জেলা পরিষদ সদস্য আরিফুর রহমান আরিফ, গোলাম রসুল সিরাজী রোমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আপন দাস, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল প্রমুখ।
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেনতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল, আধুনিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ রাষ্ট্র গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে হবে।
তিনি বলেন, যে কোন মূল্যে বাঙালি জাতির হাজার বছরের ভাষা, কৃষ্টি, সংষ্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমুন্নত রাখবো। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে ৩০ লাখ শহীদের পবিত্র রক্তঋণ পরিশোধ করতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের হত্যাকারী ও তাদের দোসরদের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসের মাহেন্দ্রক্ষণ ২০২০ সাল। এ বছরের ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। নতুন প্রজন্মকে সাথে নিয়ে যথাযথ মর্যাদার সাথে মুজিববর্ষ উদযাপন করতে হবে।

