সর্বশেষ খবর

গজারিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোহাম্মদ জসিম উদ্দিনঃ
মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে গজারিয়া থানায়  ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গজারিয়া থানার উদ্যোগে থানা চত্বরে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদ্য যোগদানকৃত মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও ক্রাইম ) মােঃ মাহফুজ আফজাল।

বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল)
খন্দকার আশফাকুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান,গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান দেওয়ানবিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, আবুল খায়ের মোইয়াম্মদ আলী খোকন, আবু তালেব ভূইয়া, মনিরুল  হক মিঠু ও  সাহিদ মোঃ লিটন ও গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের কর্মকর্তারা ।

এ সময় সভায়  উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের  মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম, কমিউনিটি পুলিশের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাে. মাহফুজ আফজাল জঙ্গিবাদ,মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সমাজে সকল শ্রেনী পেশার লোকদের সহযোগিতা কামনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর