সর্বশেষ খবর

গজারিয়া উপজেলায় গজারিয়া জাগ্রত মানবতা সংগঠনের শীত বস্ত্র বিতরণ

 
মোহাম্মদ জসিম উদ্দিন
মুন্সীগঞ্জের গজারিয়ায় জাগ্রত মানবতা সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি বড় রায়পাড়া এলাকায় অবস্থিত উপজেলা মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে প্রায় ৩০০ দরিদ্র শীতার্তদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী। IMG_20200104_114001বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারি পরিচালক ও জাগ্রত মানবতা সংগঠনের সভাপতি মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো: শহিদুজ্জামান জুয়েল, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য নাজমুল হোসেন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: হাবিবুর রহমান, জাগ্রত মানবতা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: সোহেল রানা, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: হাসান মাহমুদ রিপন, ৫নং ওয়াডের ইউপি সদস্য মো: সালাউদ্দিন প্রমুখ। ###IMG_20200104_104542

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর