সর্বশেষ খবর

গজারিয়ায় অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ জসিম উদ্দিন:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দোকানের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির(৬৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার মধ্যবাউশিয়ায় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের নীচ থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। লাশের পরনে ছিলো লুঙ্গি ও পাঞ্জাবী।
গজারিয়া থানা পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ জানান, সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে মটরসাইকেল ওয়ার্ক সপ দোকানের নীচ থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় লাশের শরীরের কোথায়ও আঘাতের চিহ্ন নেই। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর