মোহাম্মদ জসিম উদ্দিন,
আজ রোববার দুপুরে ভাটেরচর এলাকায় অনুষ্ঠিত গজারিয়া উপজেলা আ‘লীগের বিশেষ বর্ধিত সভায় গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো: আবদুল মান্নান দেওয়ান মনা আ‘লীগে যোগদান করেছেন।
সভা ও দলীয় সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো: আমিরুল ইসলামের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আহবান করা সভায় উপস্থিত হয়ে জেলা আ‘লীগের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ মহিউদ্দিনের হাতে ফুলের তোরা তুলে দিয়ে মনা আ‘লীগের যোগদান করেন এ সময় বাংলাদেশ আ‘লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইান্দরা এমপি উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতাকর্মী মান্নান দেওয়ানকে সাদরে গ্রহন করেন।
মান্নান দেওয়ান মনা তাঁর বক্তব্যে বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু ও আ‘লীগের সভানেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ , মানুষের সেবা করার লক্ষ্যেই এই যোগদান। ৩১ মার্চ অনুষ্ঠিত গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক পাওয়া আমিরুল ইসলামে হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য কাজ করবেন।
গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি মান্নান দেওয়ান মনার আ‘লীগে যোগদান
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

