সর্বশেষ খবর

গজারিয়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের বিশেষ অভিযান

মোহাম্মদ জসিম উদ্দিন:p s p-2
ট্রাফিক সপ্তাহ পালন উপলক্ষে গজারিয়া উপজেলা প্রশাসন, গজারিয়া থানা ও হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করে যানবাহন ও চালকের প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ৭০ টি মামলা দায়ের করেছে।
পক্ষান্তরে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ টি যানবাহনকে সতের হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।p s p-3
গজারিয়া থানার অফিসার ইনচার্জ গাড়ির কাগজ পত্র ঠিক পেয়ে কয়েকজন চালককে রজনী গন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ভ্রাম্যমান আদালত পরিচালনা ও বিশেষ অভিযান পরিচালনা করার সময় মহাসড়কের বাউশিয়া এলাকায় এসে উপস্থিত হন হাইওয়ে পুলিশের উপ মহাপরিদর্শক(ডিআইজি) মো: আতিক উল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশর নারায়ণগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান ও গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুণ অর রশিদ।##p s p-4

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর