গজারিয়া (মুন্সীগঞ্জ)প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে মো: সোহেল প্রধান(২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ।
গজারিয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে হোসেন্দি এলাকার ব্রাক অফিসের কাছ থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ আহত সোহেলকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে সে মারা যায়।
গতকাল শনিবার সরজমিন হত্যার শিকার সোহেলের বাড়ি গেলে তার পরিবার অভিযোগ করেন, পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বাসিন্দা টেংগারচর ইউপি‘র ২নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেন মোল্লাহ ও তার ভাই জামাল হোসেন ,বিল্লাল মিয়া ও রাসেল মিলে হত্যার ঘটনা ঘটিয়েছে। নিহত সোহেলের বাবা নাসির উদ্দিন, ছোট ভাই বুলবুল বড় ভাই হানিফ মিয়া অভিযোগ করে জানান, একই গ্রামের আনোয়ার আলীর ছেলে নিহত সোহেলের বন্ধু জাবেদ(২১) হোসেনকে দিয়ে ঘাতকরা সোহেলকে শ^শুর বাড়ি ঢাকার মীরপুর থেকে তুলে এনে পিটিয়ে আহত করে টেংগারচর গ্রামের শেষ সীমানা হোসেন্দী এলাকার ব্রাক কার্যালয়ের পাশে ফেলে রাখার অভিযোগ করে সোহেলের পরিবার।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, রাতে টহল পুলিশ রাস্তার পাশে পরে থাকা অবস্থায় টেংগারচর গ্রামের মো: নাছিরের ছেলে সোহেলকে উদ্ধার করে। হত্যার কারণ ও পরিবারের অভিযোগ বিষয়ে জানাতে চাইলে ওসি জানান, তাদের কাছেও এমন তথ্য রয়েছে তদন্তের পর বিষয়টি বিস্তারিত জানা যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টেংগারচর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জিজ্ঞাসাদের জন্য একই গ্রামের হেলাল উদ্দিন, মহিবুল্লাহ ও শাহিন নামে তিনজনকে আটক করেছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে যুবককে হাতুড়ি পিটিয়ে হত্যার অভিযোগ
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

