সর্বশেষ খবর

শোক সভায় মানুষের ঢল সন্দেহ ভাজন দু’জন আটক পরিবারের সদস্যদের সাথে কথা বললেন এমপি

মোহাম্মদ জসিম উদ্দিন,গজারিয়া(মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান সন্দেহ ভাজন সিরাজ ও রাজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে দুর্যোগপুর্ন প্রাকৃতিক পরিবেশ উপেক্ষা করে বালুয়াকান্দি ডা. আব্দুল গফ্ফার স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত শোক সভায় মানুষের ঢল।
প্রধান দুই সন্দেহ ভাজনকে আটকের বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার বিকালে মোবাইল ফোনে জানান, আমিও এমন শুনেছি তবে মামলা তদন্তে স্বার্থে এথন কিছুই বলতে পারবো না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়াকান্দি গ্রামের শহীদউল্লাহ মিয়ার কন্যা মেধাবী ছাত্রী এইচ এস সি পরীক্ষার্থী সোনিয়া আক্তারকে(১৯) ১৭ এপ্রিল সোমবার সকালে নিজ বাড়ির কলপাড়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্ত। চারদিন মৃত্যুর সাথে লড়াই করে গত বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যু হয় তার। সোনিয়ার মা হাজেরা বেগম বাদী হয়ে ১৭ এপ্রিল অজ্ঞাত দুর্বৃত্তদের আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এমন মর্মান্তিক মুত্যুর ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
নিহত সোনিয়ার পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের রাজন ও সিরাজ বিদ্যালয়ে আসা যাওয়ার পথে সোনিয়াকে উত্ত্যক্ত করাসহ হুমকি প্রদান করতো। পরিবারের দাবী সোনিয়ার খালাতো ভাই পুলিশের কনস্টেবল হারুন অর রশিদের সাথে বিয়ের কথা পাকা হওয়ার পর রাজন ও সিরাজ ভাড়াটে গুন্ডা দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সোনিয়াকে। রাজন এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিল স্থানীয় প্রভাবশালী সিরাজ মিয়ার আশ্রয়ে।
গতকাল সোমবার সোনিয়া শিক্ষা প্রতিষ্ঠানে শোক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আ‘লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস এমপি। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রেফায়েত উল্লাহ খান তোতা,আট ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের সভাপতি হান্নান আহম্মেদ খান বাবলু ,গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন।
সভা শেষে স্থানীয় এমপি নিহত সোনিয়ার বাড়ি গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তিনি সোনিয়ার পরিবারকে অভয় দিয়ে বলেন কারো চোখ রাঙ্গানীতে ভয় পাবেন না, আমি আপনাদের পাশে আছি অপরাধী যতো প্রভাবশালী হোক তাকে বিচারের আওতায় আনা হবে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ার‌্যান ও স্থানীয় বালুয়াকান্দি ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান ও গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।##

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর