সর্বশেষ খবর

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আব্দুল মোনেম অর্থনৈতিক জোন

 

মোহাম্মদ জসিম উদ্দিন ঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউসিয়ায় অবস্থি আব্দুল মোনেম অর্থনৈতিক জোনের উদ্যোগে প্রায় দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে এগারোটায় চর বাউশিয়া আব্দুল মোনেম অর্থনৈতিক জোনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও এএসএম মাঈনুদ্দিন মোনেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক স¤পাদক ও মুন্সীগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মোঃ আমিরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহ-সভাপতি একেএম তৌহিদ, সাংগঠনিক স¤পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরাজী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল হুদা, বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান,গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ খোকন, ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ খান জিন্নাহ, মুন্সীগঞ্জ জেলা পরিষদেও নব-নির্বাচিত সদস্য মোঃ সাইদুর রহমান খান।

বক্তৃতায় সাংসদ এড. মৃণাল কান্তি দাস বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আব্দুল মোনেম লিঃ,সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর