সর্বশেষ খবর

ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচন-২০১৭ আজ সকাল দশটা হতে বিকেল চারটা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন সম্পূর্ণ হয়েছে।

ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচন-২০১৭ এর প্রিজাটিং অফিসার নায়ার সুলতানা দক্ষতায় ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূ্র্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে।

পরিচালনা পর্ষদ নির্বাচন-২০১৭ এ অভিভাবক শ্রেণির সদস্য পদে

সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সাতজনের তুমুল প্রতিদৃবন্দ্বিতায় পাস করেছেন চারজন।

চারজনের মধ্যে ৭৬৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোঃ অছিম উদ্দিন সরকার, ৬৫৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মন্জুর হোসেন ঢালী, ৬২৫ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন হান্নান সরকার ও চতুর্থ স্থান অধিকার করেছেন আমান উল্লাহ বেপারী।

অপর দিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষতি মহিলা সদস্য মোসাঃ মাকসুদা আক্তার এবং দাতা সদস্য হিসেবে পাস করেছেন ডাঃ মোঃ মোশারফ হোসেন।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর