মোহাম্মদ জসিম উদ্দিন : ” উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র ” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে আজ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উন্নয়ন মেলাতে দর্শণার্থীদের উপচে পড়া ভীর লক্ষ করা গেছে।
দুপুর ১২টার পর গজারিয়া উপজেলা পরিষদ প্রঙ্গণে উন্নয়ন মেলা পরদির্শন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য এড.মৃণাল কান্তি দাস বলেন, যে উদ্দেশ্যে উন্নয়ন মেলার আয়োজন তা পুরোপুরি সার্থক হয়েছে মেলায় এমন অভূতপূর্ব সাড়া পেয়ে অভিভূত তিনি।
উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি মোট ত্রিশটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বর্তমান সরকারের সাফল্য জনগণের কাছে তুলে ধরা ও বিভিন্ন দপ্তরে ভোগান্তিমুক্ত সেবা প্রদান স¤পর্কে ধারণা দেওয়া হয়েছে ।
গজারিয়া উপজেলার উন্নয়ন মেলা-২০১৭ এর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলামের রক্তমাখা জামাকাপড়। যুদ্ধকালীন সময়ের কথা মনে করে আবেগ আপ্রুত হয়ে পড়েন তার সহমুক্তিযোদ্ধারা। এসময় স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিচার নিজ চোখে দেখে যেতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা।#

