সর্বশেষ খবর

প্রত্যাশা পূরণ হয়েছে : এ্যাটর্নি জেনারেল

সুপ্রীম কোর্টের আপিল বিভাগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর (৭২) ফাঁসির রায় বহাল রাখায় রাষ্ট্রপক্ষের প্রত্যাশা পূরণ হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ বুধবার সকালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রাখে। কিছুক্ষণ পর এ প্রতিক্রিয়া জানান মাহবুবে আলম।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন, নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর