সর্বশেষ খবর

স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফলে আ’লীগের যৌথসভা

১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাকে সফলের জন্য ধারাবাহিকভাবে তিন দিন যৌথসভা আহ্বান করেছে আওয়ামী লীগ। দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্র্যালয়ে এসব সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যৌথসভার মধ্যে রয়েছে ৬ জানুয়ারি দুপুর ১২টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সভা, ৭ জানুয়ারি সকাল ১১টায় দলের ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে সভা এবং ৮ জানুয়ারি সকাল সাড়ে দশটায় ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়র ও দলীয় সংসদ সদস্যদের সাথে সভা।

যৌথসভাগুলিতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর