সর্বশেষ খবর

খালেদাকে পাকিস্তানে যেতে বললেন নৌমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনি পাকিস্তানের লোক, পাকিস্তানে চলে যান।’

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে এ মানববন্ধনে করা হয়।

নৌমন্ত্রী আরও বলেন, ‘একাত্তরে পরাজয়ের গ্লানি পাকিস্তান ভুলতে পারছে না। তাই তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পাকিস্তান একটি সন্ত্রসী রাষ্ট্র। তারা সারা বিশ্বে সন্ত্রাসের বীজ ছড়িয়ে দেয়।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শুধু এ দেশের যুদ্ধাপরাধী নয়, পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারও আমরা করতে চাই। কারণ, একাত্তরের সময়ে তারা এ দেশের মা-বোনের ওপর অমানবিক নির্যাতন করেছে। হত্যাসহ এ দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’

আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বলরাম পোদ্দার ও আসাদুজ্জামান দুর্জয়সহ সংগঠনের নেতা-কর্মীরা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর