সর্বশেষ খবর

‘আওয়ামী লীগের ভুল রাজনীতি দেশকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে’

আওয়ামী লীগের ভুল রাজনীতি দেশকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী শিল্পকলা একাডেমিতে নোয়াখালী জেলা জেএসডি’র কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

রব বলেন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্র-ক্ষমতা সকল ক্ষেত্রেই ঝুঁকি বিদ্যমান। এরই মধ্যে রাষ্ট্রীয় ও সাংবিধানিক সকল প্রতিষ্ঠান থেকে শুরু করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সব কিছুরই নৈতিক অধ:পতন ঘটেছে। ইতিমধ্যে নির্বাচন ব্যবস্থা যতটুকু ছিল তাও ভেঙ্গে পড়েছে। দেশের জনগণ আজ ভোটের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বঞ্চিত এক ধরনের ক্রীতদাসে পরিনত হয়েছে।

তিনি বলেন, সরকারের উন্নয়ন উন্মাদনায় দেশের জমি-নদী-বন ও ব্যাংক সব কিছু উজাড় হয়ে যাচ্ছে। অথচ কোটি কোটি বেকারের কর্মসংস্থানের কোন ব্যবস্থা হচ্ছেনা।

নোয়াখালী জেলা জেএসডি’র আহবায়ক আবদুল জলিল চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে আরও বক্তব্য রাখেন মিসেস তানিয়া ফেরদৌসী, মোশারফ হোসেন, এ্যাড. কাউসার নিয়াজী, এস এম রানা চৌধুরী, নুরুর রহমান চেয়ারম্যান, সুলতান আহম্মদ চেয়ারম্যান, আবুল কাশেম পাটোয়ারী প্রমূখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর