সর্বশেষ খবর

বাবা-মেয়ে একই সিনেমায়

শ্রুতি হাসান ভারতের দক্ষিণী ছবিতে অনেক আগে থেকে অভিনয় করলেও হিন্দি সিনেমায় ‘রামাইয়া ভাস্তইভ্যা’দিয়ে আলোচনায় এসেছেন। তবে শ্রুতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে থেকেই তার বাবা কমল হাসানের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে থাকতো সবাই। সিনেমা জগতে দু’জনের আলাদাভাবে প্রভাব থাকলেও একসঙ্গে দেখা যায়নি কখনওই।

অবশেষে দর্শকদের সেই আকাঙ্ক্ষাও পূরণ হতে যাচ্ছে এবার। এবার একসঙ্গে দেখা যাবে তাদের। তবে সিনেমাতেও নাকি বাস্তবের মতো বাবা-মেয়ের ভূমিকাতেই অভিনয় করবেন তারা।

জানা গেছে, রাজবির কুমারের পরিচালনায় কমল হাসান ও তার মেয়ে শ্রুতি হাসান চুক্তিবদ্ধও হয়ে গেছেন। তারা একসঙ্গে কাজ করছেন নিশ্চিত হলেও কবে নাগাদ বা সিনেমার নাম এ বিষয়ে কিছু জানা যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর