সর্বশেষ খবর

দ্রুত দুর্যোগ সংক্রান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশ মন্ত্রণালয়ের

সিটি করপোরেশন, জেলা, উপজেলা এবং পৌরসভাকে অতি দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে তাদের দুর্যোগ সংক্রান্ত প্রস্তুতি গ্রহণ এবং রাতের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নির্ধারণ করে বিবরণী পাঠানোর নির্দেশ দিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

সোমবার দুপুরে সচিবালয়ে সারাদেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং সার্বিক পর্যালোচনা বৈঠক শেষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী জানান, ভূমিকম্প ও দুর্যোগ রোধে ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বিল্ডিং কোড মেনে সবাইকে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর