সর্বশেষ খবর

আবারও দুদকে ডাকা হয়েছে মুসা বিন শমসেরকে

দালিকৃত সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য স্বঘোষিত ধনকুবের ও রহস্যময় চরিত্রের অধিকারী প্রিন্স মুসা খ্যাত মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে আগামী ১৩ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি।

সোমবার রাজধানীর সেগুণবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে মুসার অবৈধ সম্পদ অর্জন অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী দু’টি চিঠি পাঠান। একটি চিঠিটি তার ঢাকার বানানীতে (ব্লক নং-১, রোড নং-১ বাসা নং- ৫৭) অবস্থিত ডেটকো অফিসে পাঠানো হয়েছে। অপরটি তার গুলশান-২ এ অবস্থিত (রোড নং-৮৪, বাড়ী নং-১৫) ‘দি প্যালেস ঢাকা’র বাড়িতে পাঠানো হয়েছে।

দুদক সূত্র জানায়, গত বছরের ৭ জুন ডেটকো গ্রুপের মালিক ও আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই-বাছাই ও অনুসন্ধানের জন্যই মূলত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। একইসঙ্গে তার দাখিলকৃত সম্পদ বিবরণীর সম্পদের উৎস সমর্থনে রেকর্ডপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। কমিশনের আইনের ১৯ ও ২০ ধারায় ও কমিশন বিধিমালার ২০ বিধির ফৌজদারী বিধির ১৬০ ধারা মোতাবেক এ নোটিশ প্রেরণ করা হয়েছে।

দুদক সূত্র আরও জানায়, এর আগে মুসা বিন শমসেরের সম্পদ বিবরণী চেয়ে গত বছরের ১৯ মে নোটিশ পাঠিয়েছিল দুদক। নোটিশে তার ও তার ওপর নির্ভরশীলদের স্থাবর-অস্থাবরসহ যাবতীয় সম্পদের হিসাব চাওয়া হয়েছিল। সেই সঙ্গে সম্পদ বিবরণী আগামী সাত কার্যদিবসের মধ্যে দুদক সচিব বরাবর পাঠাতে বলা হয়। কিন্তু তিনি সম্পদরে হিসাব সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে পারবেন না বলে দুদকের কাছে দ্বিতীয় দফায় আরও সাত কার্যদিবসের সময় আবেদন করেন। পরে গত ৭ জুন মুসা বিন শমসের তার আইনজীবীর মাধ্যমে দুদক সচিব বরাবর এ সম্পদের হিসাব জমা দেন।

উল্লেখ্য, মুসা বিন শসমেরের সম্পদের বিষয়ে অনুসন্ধান করছেন দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদিন শিবলী। অনুসন্ধান প্রক্রিয়ায় তাকে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর