সর্বশেষ খবর

পাট আইন ভাঙলে লাখ টাকা জরিমানা

পাট আইন না মানলে আইন ভঙ্গকারীকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি এখন থেকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা গুণতে হবে। নতুন করে জরিমানার বিধান যুক্ত করে পাট আইন, ২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১৯৬২ সালের পাটের যে আইনটি ছিল, তাতে শাস্তি হিসেবে শুধু তিন বছরের কারাদণ্ডের বিধান ছিল। পরবর্তীতে ওই আইনে ২৫ হাজার টাকা জরিমানার প্রস্তাব করা হয়। কিন্তু তার স্থলে নতুন এ আইনে আইন অমান্যকারীকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ এক লাখ টাকার আর্থিক জরিমানা বিধান যুক্ত করা হয়েছে। ফলে, নতুন এ আইনের ২১ ধারায় পাট আইন ভঙ্গকারীকে এ শাস্তি ভোগ করতে হবে।

এদিকে মন্ত্রিসভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরের জন্য ‘এয়ার ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য ইউনাইটেড স্টেট অব আমেরিকা অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ এ খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৩ সাল থেকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু এজন্য একটি চুক্তি দরকার। সেই চুক্তি স্বাক্ষরের প্রস্তাব আজ সোমবার কেবিনেটে অনুমোদন দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর